ফ্রিল্যান্সিং নাকি পার্সোনাল ব্র্যান্ডিং? গ্লোবাল মার্কেটের ‘ভুল হাইপ’ এবং আমাদের আসল পটেনশিয়াল

আমরা যারা ডিজাইন, ডেভেলপমেন্ট বা ডিজিটাল মার্কেটিং সেক্টরে কাজ করি, আমাদের সবারই কমন একটা স্বপ্ন থাকে—গ্লোবাল মার্কেটপ্লেসে (Fiverr/Upwork) বড় বড় ডলারে কাজ করব। কিন্তু রিয়েলিটি চেক কী বলে?

সম্প্রতি একজন ট্যালেন্টেড ওয়েবসাইট ডিজাইনারের সাথে আমার নেটওয়ার্কিং ও বিজনেস ডিসকাশন হচ্ছিল। উনি আন্তর্জাতিক মার্কেটপ্লেস এবং আউটরিচে প্রচণ্ড স্ট্রাগল করছেন, সহজ কথায়—কাজ পাচ্ছেন না। উনার সমস্যাগুলো শোনার পর আমি আমার ইন্ডাস্ট্রি অভিজ্ঞতা থেকে উনাকে এমন কিছু রিয়ালিস্টিক  এবং লজিক দিয়েছি, যা আমাদের দেশের অধিকাংশ ফ্রিল্যান্সারের চোখ খুলে দেওয়ার জন্য যথেষ্ট।

আজকের ব্লগে আমি সেই আলোচনার মূল ইনসাইটগুলো আপনাদের সাথে শেয়ার করছি। যদি আপনিও গ্লোবাল মার্কেটে ক্লায়েন্ট না পেয়ে হতাশ হয়ে থাকেন, তবে এই লেখাটি আপনার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট হতে পারে।

১. ফ্রিল্যান্সিং বনাম পার্সোনাল ব্র্যান্ডিং: শুধু স্কিল বেচে স্কেল করা অসম্ভব

আমরা প্রায়ই দেখি, গ্লোবাল মার্কেটে Years of Experience থাকার পরও বড় বড় ফ্রিল্যান্সাররা দিনশেষে বাংলাদেশের লোকাল মার্কেটে ফিরে আসেন। তারা নিজেদের পার্সোনাল ব্র্যান্ড তৈরি করেন, এজেন্সি খোলেন কিংবা কোর্স বা কনসালটেন্সি সেল করেন। কেন?

কারণ, শুধু অ্যাক্টিভলি স্কিল বিক্রি করে দীর্ঘমেয়াদে ক্যারিয়ার স্কেল করা কঠিন। যতক্ষণ আপনি কাজ করছেন, ততক্ষণ টাকা আসছে—এটা কোনো স্টেবল বিজনেস হতে পারে না।

আসল সত্য: আপনি যখন নিজের একটা স্ট্রং অডিয়েন্স এবং পার্সোনাল ব্র্যান্ড তৈরি করবেন, তখন আপনার ইনকাম আর মার্কেটপ্লেসের অ্যালগরিদমের ওপরে নির্ভর করবে না। ব্র্যান্ড আপনাকে স্ট্যাবিলিটি দেয়, যা ফ্রিল্যান্সিং প্রোফাইল দিতে পারে না।

২. গ্লোবাল মার্কেটের ট্র্যাপ: কেন আমরা ২০০০ ডলারের কাজ ৫০ ডলারে করছি?

অনেকের মনে একটা ভুল ধারণা আছে যে, বাহিরের দেশের ২০০০ ডলারের কাজ বাংলাদেশে করলে বোধহয় মাত্র ৫০০০ টাকা পাওয়া যাবে। বাস্তব পার্সপেক্টিভটা সম্পূর্ণ ভিন্ন।

আমরা শুরুতেই এমন একটা গ্লোবাল কম্পিটিশনে নেমে পড়ি যেখানে আন্তর্জাতিক মানের তুলনায় আমাদের নলেজ ও স্কিল সেট অনেক সময় কম থাকে। তার চেয়েও বড় গ্যাপ তৈরি হয় ভাষাগত দক্ষতা এবং কমিউনিকেশনে (Communication Gap)

  • পটেনশিয়াল বোঝাতে না পারা: আমাদের ভেতরে যোগ্যতা বা টেকনিক্যাল স্কিল যতটুকুও আছে, সঠিক ইংরেজি বা ক্লায়েন্ট সাইকোলজি না বোঝার কারণে আমরা সেটা প্রপারলি প্রেজেন্ট বা নেগোসিয়েট করতে পারি না।

  • আন্ডারপ্রাইসিংয়ের শিকার: ফলাফল? বাহিরের দেশে যে কাজের প্রপার ভ্যালু ২০০০ ডলার, সঠিক নেগোসিয়েশনের অভাবে সেই সেম কাজ আমাদের বাধ্য হয়ে ৫০ বা ১০০ ডলারে করতে হচ্ছে।

বিকল্প কী? আমাদের দেশের লোকাল মার্কেট (বিশেষ করে ই-কমার্স, এফ-কমার্স ও লোকাল ব্র্যান্ডগুলো) এখন হু হু করে বড় হচ্ছে। এদের সাথে আমরা নিজেদের ভাষায় মন খুলে কমিউনিকেট করতে পারি, তাদের প্রবলেম বুঝতে পারি এবং প্রপার ভ্যালু আদায় করতে পারি।

৩. পজিশনিং পরিবর্তন: “সার্ভিস” নয়, “সলিউশন” বিক্রি করুন

আপনি যদি নিজেকে স্রেফ একজন “ওয়েবসাইট ডিজাইনার” বা “গ্রাফিক্স ডিজাইনার” হিসেবে পজিশনিং করেন, তবে আপনি প্রাইস ওয়ারে (Price War) হেরে যাবেন। কারণ ক্লায়েন্ট শুধু একটা ওয়েবসাইট বা লোগো চায় না, সে চায় তার ব্যবসার গ্রোথ।

বর্তমানে শুধু “ওয়েবসাইট ডিজাইন” সার্ভিস সরাসরি বা তাৎক্ষণিকভাবে কোনো বিজনেস গ্রোথ দেখায় না। তাই সার্ভিস মডেল পরিবর্তন করা জরুরি।

  • ওল্ড পজিশনিং (সার্ভিস): “আমি ওয়েবসাইট ডিজাইন করি।”

  • নিউ পজিশনিং (সলিউশন): “আমি আপনার ব্যবসার জন্য হাই-কনভার্টিং ফানেল বানাই যা লিড এবং সেলস জেনারেট করবে।”

যখন আপনি নিজেকে “বিজনেস গ্রোথস (লিড, সেলস বা কনভার্সন ফানেল) প্রোভাইডার হিসেবে পজিশনিং করবেন, তখন ক্লায়েন্ট আপনাকে সস্তা লেবার ভাববে না, আপনাকে একজন পার্টনার মনে করবে।

৪. অপারেশনাল কাজ ডেলিগেট করুন, হাই-ভ্যালু কাজে ফোকাস দিন

আপনি কি সারাদিন শুধু কোল্ড ইমেইল পাঠানো, সোশ্যাল মিডিয়ায় মেসেজ দেওয়া বা ক্লায়েন্ট হান্টিংয়ের রুটিন কাজেই পার করে দিচ্ছেন? মনে রাখবেন, এগুলো স্রেফ অপারেশনাল কাজ, এগুলো হাই-ভ্যালু লং-টার্ম কাজ না।

আপনি যদি ২০-২৫ হাজার টাকা দিয়ে একজন অ্যাসিস্ট্যান্ট বা জুনিয়র টিম মেম্বার নিয়োগ দেন, সে কিন্তু আপনার দেওয়া গাইডলাইন অনুযায়ী সারাদিন এই আউটরিচের কাজগুলো নিখুঁতভাবে করতে পারবে। এতে আপনার মূল্যবান সময় বেঁচে যাবে, যা আপনি ইনোভেশন, স্ট্র্যাটেজি এবং হাই-টিকিট ক্লায়েন্ট ক্লোজিংয়ে ব্যবহার করতে পারবেন।

৫. বর্তমান সময়ের সবচেয়ে বড় সম্পদ: সোশ্যাল মিডিয়া ও কনসিস্টেন্সি

আজকের দিনে আপনার সবচেয়ে বড় লিভারেজ বা সম্পদ দুটি:

  1. সোশ্যাল মিডিয়া (আপনার ডিজিটাল রিয়েল এস্টেট)

  2. কনসিস্টেন্সি (নিয়মিত উপস্থিতি)

বাংলাদেশে যদি আপনার একটি শক্ত পার্সোনাল ব্র্যান্ড থাকে, তবে আগামী ২ বছর পর আপনি অনায়াসে যেকোনোভাবে প্রতি মাসে সিক্স-ফিগার রেভিনিউ জেনারেট করতে পারবেন। কারণ ততদিনে মানুষের কাছে আপনার ট্রাস্ট (Trust) এবং অথরিটি (Authority) তৈরি হয়ে যাবে। যে নিয়মিত সোশ্যাল মিডিয়ায় উপস্থিত থেকে নিজের কাজ, কেস স্টাডি এবং জ্ঞান শেয়ার করে, মার্কেটপ্লেসের বাইরে ক্লায়েন্টরা তাকেই খুঁজে নেয়।

শেষ কথা

গ্লোবাল মার্কেটে লড়াই করা খারাপ কিছু নয়, কিন্তু নিজের ভাষার ও কালচারের লোকাল মার্কেটকে অবহেলা করে আন্ডারপ্রাইজড হওয়া বোকামি। ফ্রিল্যান্সিং দিয়ে ক্যারিয়ার শুরু হলেও, আপনার শেষ গন্তব্য হওয়া উচিত পার্সোনাল ব্র্যান্ডিং এবং বিজনেস ওনারশিপ

Your skill-কে সার্ভিসের খাঁচা থেকে বের করে সলিউশনে রূপান্তর করুন, কনসিস্টেন্টলি ভ্যালু শেয়ার করুন এবং নিজের ব্র্যান্ড তৈরি করুন। মার্কেট আপনার পেছনে ছুটবে।

আপনার কি মনে হয়? গ্লোবাল মার্কেটের কম্পিটিশন নাকি লোকাল মার্কেটে পার্সোনাল ব্র্যান্ডিং—কোনটি দীর্ঘমেয়াদে বেশি লাভজনক? নিচে কমেন্ট করে আপনার মতামত জানান!